রাবিপ্রবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজা উদযাপন
ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা উদযাপন করলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
২৩ জানুয়ারি, শুক্রবার সকাল থেকে সরস্বতী পূজা উদযাপন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি ও দুপুরে ২টায় প্রসাদ বিতরণ করা হয়। বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি সম্পন্ন করার মধ্য দিয়ে দিনব্যাপী পূজার কার্যক্রম শেষ হয়।
পূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি তুর্য দেওয়ানজিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন।
সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটি-২০২৬ এর আহবায়ক ও রাবিপ্রবি'র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরার আমন্ত্রণে এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন, রাবিপ্রবি'র সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, ছাত্র হলের সহকারী প্রভোস্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আবদুল হালিম প্রমুখ।
ডিবিটেক/বিএসএন/ইকে



