গবেষণা সম্প্রসারণ ও কারিগরি সেমিনার আয়োজনে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত
চুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. সায়েমকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ফুলেল শুভেচ্ছা
- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে শুভেচ্ছা জানিয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্র
- আইইবি চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
- চুয়েট এবং আইইবি-এর মধ্যে পেশাগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধির ব্যাপারে ফলপ্রসূ আলো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-কে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উক্ত কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান।
শুভেচ্ছা বিনিময়কালে চুয়েট ও আইইবি-এর মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সার্বিক সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধির ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বিভিন্ন কারিগরি সেমিনার যৌথভাবে আয়োজন এবং দেশের বিভিন্ন শিল্প-কারখানা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, পারস্পরিক পরিদর্শন ও প্রাতিষ্ঠানিক একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বৃদ্ধিসহ বিবিধ কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা একমত পোষণ করেন।
//ডিবিটেক/আইইএম/এসএমই//





