পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি
১৮ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৭  

দেশব্যাপী অনলাইন ফরম্যাটে চলছে ‘পাবজি মোবাইল রাইজিং স্টার’। টুর্নামেন্টে একাধিক বাছাই পর্ব শেষে ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে দেশের সেরা ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।   

প্রতিযোগিতামূলক এই মাল্টিপ্লেয়ার গেমে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, লো ল্যাটেন্সি এবং স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের দ্রুততা এবং সামগ্রিক অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। পারফরম্যান্সের এসব চাহিদা পূরণে যুক্ত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।  উচ্চ চাপের গেমিং সেশনের সময়ও উন্নতমানের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে রবি সুপারনেট।

এভাবেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর মাধ্যমে গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে গেমিং জগতের সাথে সক্রিয়ভাবে যুক্ত হলো আপন শক্তিতে জ্বলে ওঠা মোবাইল অপারেটরটি। 

এই উদ্যোগ সম্পর্কে রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “আমরা প্রতিনিয়ত এমন ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছি যা ডিজিটাল জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ব্যবহারিক ক্ষেত্র যেখানে কম পিং, কম ল্যাটেন্সি এবং নেটওয়ার্কের স্থিতিশীলতা পারফরম্যান্সের ওপর সরাসরি প্রভাব ফেলে।” 

তিনি বলেন, “রবি সুপারনেট’র মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও মানসস্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে খেলায় তারা নিজের সেরাটা তুলে ধরতে পারেন। একই সাথে গেমারদের জন্য এই ইকোসিস্টেমটি আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”

রবির সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক যা লো পিং, লো ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারিক ক্ষেত্রে সহায়ক।

ডিবিটেক/জেএইচ/এমআই