দেশের বাজারে লেনোভোর ১৪তম প্রজন্মের শক্তিশালী ৩টি নতুন ডেস্কটপ পিসি

দেশের বাজারে লেনোভোর ১৪তম প্রজন্মের শক্তিশালী ৩টি নতুন ডেস্কটপ পিসি
১৮ জানুয়ারি, ২০২৬ ১৬:০৯  

বাংলাদেশের প্রযুক্তি বাজারে লেনোভোর (Lenovo) অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি (Global Brand PLC) তাদের নতুন প্রজন্মের তিনটি শক্তিশালী ডেস্কটপ পিসি উন্মোচন করেছে। আধুনিক অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রফেশনাল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই পিসিগুলোতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের সর্বশেষ চিপসেট এবং উচ্চগতির হার্ডওয়্যার।

পরিবেশক সূত্রে প্রকাশ, এই ডেস্কটপগুলোতে Intel প্রসেসর, দ্রুতগতির DDR5 মেমোরি এবং PCIe Gen 4 SSD-এর সমন্বয় করা হয়েছে, যা একই সাথে নির্ভরযোগ্যতা এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। আধুনিক কানেক্টিভিটি হিসেবে এতে রয়েছে Wi-Fi 6, USB-C এবং HDMI 2.1 (TMDS) সুবিধা। প্রতিটি ইউনিটের সাথে অপশনাল কিবোর্ড ও মাউস সরবরাহ করা হচ্ছে।

মডেল ও স্পেসিফিকেশন একনজরে
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তিনটি ভিন্ন কনফিগারেশনের মডেল বাজারে এনেছে:
•    Lenovo Brand PC ICT (9) – 90XS005ELK (হাই-এন্ড পারফরম্যান্স):
যারা ভারী গ্রাফিক্স বা মাল্টি-টাস্কিং করেন তাদের জন্য এতে রয়েছে ১৪তম প্রজন্মের Intel Core i7-14700 প্রসেসর (২০ কোর ও ২৮ থ্রেড), যার গতি সর্বোচ্চ ৫.৪ গিগাহার্টজ। এতে ৮ জিবি DDR5 র‍্যাম এবং ১ টেরাবাইট PCIe Gen 4 SSD ব্যবহার করা হয়েছে।
•    Lenovo Brand PC ICT (9) – 90XS005GLK (মিড-রেঞ্জ পাওয়ারহাউস):
এতে রয়েছে ১৪তম প্রজন্মের Intel Core i5-14400 প্রসেসর (১০ কোর ও ১৬ থ্রেড), যা ৪.৭ গিগাহার্টজ পর্যন্ত গতি দিতে সক্ষম। এতেও রয়েছে ৮ জিবি DDR5 র‍্যাম এবং ১ টেরাবাইট উচ্চগতির এসএসডি।
•    Lenovo Brand PC ICT (9) – 90XW006KLK (বাজেট ফ্রেন্ডলি সমাধান):
১৩তম প্রজন্মের Intel Core i7-13620 প্রসেসর সমৃদ্ধ এই মডেলে রয়েছে ১০ কোর এবং ১৬ থ্রেড। ৮ জিবি DDR5 র‍্যামের পাশাপাশি এতে ৫১২ জিবি PCIe Gen 4 SSD দেওয়া হয়েছে।


কেন এই পিসিগুলো অনন্য?
এই পিসিগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে ডস (DOS) যুক্ত করা হয়েছে, ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো ওএস ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া PCIe Gen 4 প্রযুক্তির এসএসডি ব্যবহারের ফলে ফাইল ট্রান্সফার এবং সফটওয়্যার লোডিং হবে সাধারণ পিসির তুলনায় অনেক দ্রুত।
ওয়ারেন্টি ও প্রাপ্যতা
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এই ডেস্কটপগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে দিচ্ছে ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আগ্রহীরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অনুমোদিত সকল ডিলার হাউজ এবং রিটেইল শপ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

ডিবিটেক/এমইউএম/আইএইচ