ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার
৩ জানুয়ারি, ২০২৬ ১৩:১৬  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

৩ জানুয়ারি, শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র‍্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাদি হত্যাকাণ্ডের মূল অসামি ফয়সালের ভিডিও বার্তার নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, হাদির বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে নো-কমেন্ট। ভিডিওটা আমরা পেয়েছি পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দিব। 

অনুষ্ঠানে প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়নের সঙ্গে যৌথভাবে  ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক মো. আদনান রহমান। 

সূত্রমতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুইটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি। 

এদিকে হাদীর খুনী ফয়সাল একের পর এক ভিডিও আপলোড এবং ডিজিটাল ফরেনসিকের দৃষ্টিতে সরকারের করণীয় কী হওয়া উচিত বিষয়ে ডিজিটাল ফরেনেসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন,  ভিডিও “কোথা থেকে” এসেছে—এই প্রশ্নের উত্তর ভিডিওতে নয়, সার্ভারে। ফেসবুক, ইউটিউব বা টিকটকে আপলোড হওয়া ভিডিওর মূল উৎস আইপি, ডিভাইস আইডি, লগ ডাটা সাধারণ মানুষের হাতে থাকে না। এই তথ্য থাকে কেবল- সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সার্ভারে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (ISP) কাছে। ফলে “এটা কে বানিয়েছে” বা “কার ফোন থেকে আপলোড” — এসব অনুমান নয়, আইনি অনুরোধ ছাড়া নির্ধারণ অসম্ভব।

এক্ষেত্রে ভিডিও, অ্যাকাউন্ট, কমেন্ট, মেসেজের ডাটা সংরক্ষণ, ভিডিও সরাসরি আপলোড, না রি-আপলোড, দেশীয় নেটওয়ার্ক, না VPN / বিদেশি রুট, একই ব্যক্তি, না একাধিক লোক ইত্যাদি তদন্তের তাগিদ দিয়েছেন তিনি। 

ডিবিটেক/টিএইজে/ডিপিও/ইকে