‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সময় বাড়লো ২৫ ডিসেম্বর পর্যন্ত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সময় বাড়লো ২৫ ডিসেম্বর পর্যন্ত
৩ ডিসেম্বর, ২০২৫ ২১:২৫  

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।   প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকরিজীবী যেসব ভোটার নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তারাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। ওয়েব সাইটের এ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশে উন্মুক্ত থাকবে। 

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো যারা এই অ্যাপে নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। একইসঙ্গে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা কিংবা প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বুধবার দিবাগত রাত ১১টা পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৬১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৪৯১ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ৫৭০ জন নারী ভোটার।

ইসি সচিব জানান, নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। তফসিল ঘোষণার পর থেকে আইসিপিভি বিষয়ে ১৫ দিন মেয়াদে নিবন্ধন প্রক্রিয়াটা চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
ডিবিটেক/পিভিবিডি/এমইউএম