বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের পথনকশা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের পথনকশা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
৪ ডিসেম্বর, ২০২৫ ০০:৫০  
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপের পরিকল্পনায় অগ্রসর হতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের নিয়ে ৩ নভেম্বর ঢাকায় একটি উচ্চপর্যায়ের সহ-নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই কর্মশালাটি করেছে আইসিটি বিভাগের অধীন অ্যাসপায়ার টু ইনোভোট-এটুআই। কর্মশালায় বিভিন্ন খাত থেকে প্রায় অর্ধশত ব্যক্তি অংশ নেন। 
কর্মশালার অংশ হিসেবে “বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের পথনকশা” শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।  বক্তব্য রাখেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হাজি হারিস বিন ওসমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ও এজেন্সি টু ইনোভেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা: আব্দুর রফিক; এটুআই এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম; ইউনেস্কোর বাংলাদেশ রিপ্রেজেন্টিটিভ সুসান ভাইজ; এবং ইউএনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (গভর্ন্যান্স) দ্রাগান পোপোভিচ উপস্থিত ছিলেন।
এটুআই-এর ডিজিটাল আর্কিটেক্ট স্পেশালিস্ট এ. কে. সাব্বির মাহবুবের সঞ্চালনায় কর্মশালায় সম্ভাব্য ডিজিটাল রূপান্তর সমাধান সহ-নির্মাণের লক্ষ্যে আয়োজিত দলভিত্তিক ব্রেইনস্টর্মিংপর্বে অংশগ্রহণকারীরা পূর্বনির্ধারিত সমস্যা-উপস্থাপনাগুলো পুনর্বিবেচনা ও বিশ্লেষণ করেন । ইন্টারঅ্যাকটিভ টুলের সহায়তায় বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গঠিত দলগুলো সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো অগ্রাধিকার ঠিক করে, বাস্তবসম্মত সমাধানের খসড়া প্রস্তুত করেন। একইসঙ্গে এসব সমাধানের সম্ভাব্য প্রভাব ও প্রধান উপকারভোগীদের মানচিত্রায়ন করায় হয় এই সেশনে। পুরো প্রক্রিয়াজুড়ে তারা এটুআই এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত দল ভিত্তিক আলোচনায় অংশ নেন।
ডিবিটেক/এফএস/ইকে