সাভারে স্টারটেকের ২০তম শাখা
রাজধানী ঢাকার সাভার থানায় নিজস্ব শাখা খুলেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২৩ অক্টোবর, বৃহস্পতিবার সাভার নিউ মার্কেটের ৩য় তলায় ২০তম শাখা হিসেবে নতুন এই শাখাটি উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার টেকের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমীরা।
এদিকে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে গ্রাহদের প্রতিটি কেনাকাটায় মাউস, হেডসেট ও টিশার্ট উপহার দিচ্ছে স্টারটেক। ডেস্কটপ পিসি কিনলে দেয়া হচ্ছে ব্যাকপ্যাক ও গিফট ভাউচার। পাশাপাশি র্যাফেল ড্রতে বিশেষ উপহার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকার মতো ছাড় ঘোষণা করা হয়েছে। এছাড়াও নতুন শাখাটিতে দেশের যে কোনো স্থান থেকে কেনা স্টারটেক পণ্যে ফ্রি সার্ভিসিং সেবা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টার টেকের কর্মকর্তারা জানান, আমরা সবসময় চেষ্টা করি দেশের প্রতিটি প্রযুক্তিপ্রেমীর কাছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সার্ভিস পৌঁছে দিতে। সাভার শাখা সেই ধারাবাহিকতার অংশ। নতুন আউটলেটে থাকছে, প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং পিসি কম্পোনেন্টস ও গ্যাজেটস, অফিসিয়াল ওয়ারেন্টিসহ আসল পণ্য, এক্সপার্ট টেক সাপোর্ট ও পরামর্শসেবা, আকর্ষণীয় উদ্বোধনী অফার ও গিফট ভাউচার।
প্রসঙ্গত, ২০০৭ সালে ১৭ মার্চ চারজন সমমনা সহকর্মী মিলে প্রথমে প্রোপাইটর হিসেবে বর্তমান কম্পিউটার সিটি সেন্টার এর লেভেল ৯-এ ব্যবসা শুরু করে স্টারটেক। এরপর স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে যৌথমূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। দেশের প্রতিটি বিভাগের পাশাপাশি ঢাকার উত্তরা, মতিঝিল, মিরপুর, এলিফ্যান্ট রোড, এবং বাড্ডাতেও স্টারটেকের শাখা রয়েছে।







