এক মাস নিষিদ্ধ হলেন বিএনপির আইটি টিমের সদস্য ফয়সল

এক মাস নিষিদ্ধ হলেন বিএনপির আইটি টিমের সদস্য ফয়সল
২৪ অক্টোবর, ২০২৫ ০০:০০  
২৪ অক্টোবর, ২০২৫ ০৭:৪২  
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন ফয়সলকে এক মাসের জন্য প্রত্যাহার করলো দলটি। এক সদস্যের তদন্ত কমিটির কাছে দোষী প্রমাণিত হওয়ায় তাকে আগামী নভেম্বর মাসের সকল কার্যক্রম থেকে বিরত রাখার হবে আইটি শাখার এই সদস্যকে। এমনকি ওই সময়ের মধ্যে তিনি (ফয়সল) বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না।   
২৩ অক্টোবর, বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখোনে বলা হয়েছে, ‘আমার দেশ’ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় দলের এক সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলকে আগামী মাস তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবরের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।