গুগল মেসেজেসে আসছে কিউআর কোড-ভিত্তিক নিরাপত্তা যাচাই
গুগল মেসেজেস অ্যাপে নিরাপত্তা বাড়াতে নতুন কিউআর কোড-ভিত্তিক কী ভেরিফিকেশন ফিচার চালু হচ্ছে। আগে যেখানে পরিচয় নিশ্চিত করতে ৮০ অঙ্কের দীর্ঘ কোড মিলিয়ে দেখতে হতো, এখন ব্যবহারকারীরা একে অপরের কিউআর কোড স্ক্যান করলেই পরিচয় যাচাই সম্পন্ন হবে। খবর ফোনএরিনা।
প্রক্রিয়াটি সহজ: কনভারসেশন ওপেন করে কন্টাক্টের নামের ওপর ট্যাপ করলে ‘ডিটেইলস’ পেইজে গিয়ে “ভেরিফাই এনক্রিপশন” অপশন থেকে কিউআর কোড স্ক্যান করা যাবে। উভয় পক্ষ স্ক্যান শেষ করলে গুগল কন্টাক্টস অ্যাপের “কানেক্টেড অ্যাপস” সেকশনে যাচাইকৃত কী-এর স্ট্যাটাস দেখা যাবে।
তবে পুরোনো ৮০ অঙ্কের কোড সরানো হয়নি; “কমপেয়ার ভেরিফিকেশন কোডস” অপশন থেকে তা দেখা যাবে।
নতুন ফিচারটি এখন গুগল মেসেজেস বেটা সংস্করণে রয়েছে এবং ২০২৫ সালের মধ্যে অ্যান্ড্রয়েড ৯ বা তার পরের সংস্করণে চালু হবে। ভবিষ্যতে এই একীভূত পাবলিক কী ভেরিফিকেশন সিস্টেম তৃতীয় পক্ষের অ্যাপের জন্যও উন্মুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি







