ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে আমরণ অনশন

ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে আমরণ অনশন
১০ আগষ্ট, ২০২৫ ১১:৫২  
১০ আগষ্ট, ২০২৫ ১২:৪২  

কারিগরি ও ঢাবি’র অধিভুক্তির দ্বৈত কাঠামো বাতিল করে স্বতন্ত্র বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (বিআইটি) গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন দেশের বিভিন্ন স্থানের ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের মধ্যে প্রথমে ১০ জন এই অনশনে বসেছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়বে বলে জানাগেছে।

ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে গত তিন মাস ধরে এ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ  ইঞ্জিনিয়ারিং কলেজ ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

ব্লকেড, মানববন্ধন এবং মার্চফর ঢাকা কর্মসূচির পর ১০ আগস্ট, রবিবার জাতীয় প্রেসক্লাব সংলগ্ন মেট্রো রেল স্টেশনের নিচের প্রধান সড়কে অবস্থান করে আমরণ অনশনের ডাক দেয় তারা। 

সেখান থেকে শিক্ষার্থীরা জানান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন করাসহ জনবল সংকট রয়েছে। ক্যাম্পাসের উন্নয়নে বরাদ্দ নেই। রেজাল্ট প্রকাশে বিলম্ব, সেমিস্টার ও রি-টেক ফি অধিক হারে নেওয়া হচ্ছে। শতভাগ আবাসন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ হচ্ছে। ছয় মাসেরও বেশি সময় ব্যয় হচ্ছে একটি সেমিস্টার শেষ করতে। এসব সংকট দূর করতে এক দফা দাবি আদায় সময়ের দাবি। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে তারা এই অনশন চালিয়ে যাবেন।