৭ বছরে ৩০ কোটির মাইলফলকে রিয়েলমি

৭ বছরে ৩০ কোটির মাইলফলকে রিয়েলমি
৮ আগষ্ট, ২০২৫ ১৩:০৩  
৮ আগষ্ট, ২০২৫ ২৩:০৪  
গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। তথ্য বলছে, ২০২১ সালে ১০ কোটি ও ২০২৩ সালে ২০ কোটি ব্যবহারকারীর ফোনটি ব্যবহার করছে। 
২০১৮ সালে যাত্রা শুরু করে রিয়েলমি। ব্র্যান্ডটির গ্লোবাল কমিউনিটিতে দেড় কোটিরও বেশি ফ্যান রয়েছেন। ব্র্যান্ডটি এই সক্রিয় কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রতিবছর, রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ আগস্ট এই ৮২৮ গ্লোবাল ফ্যান ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।
গতবছর চীনের শেনঝেনে ফ্যান ফেস্টিভ্যালে ২০০-রও বেশি আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যান উপস্থিত ছিলেন, যেখানে মাত্র ৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম এমন ৩২০ ওয়াট চার্জিং সল্যুশনের মতো অত্যাধুনিক উদ্ভাবন উন্মোচন করা হয়।