ফের বদলে যাচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম
শিক্ষার্থীদের আপত্তির মুখে ফের গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম বদলাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বিশ্ববিদ্যলায়ের নতুন নাম হচ্ছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ।
৭ আগস্ট, বৃহস্পতিবার প্রথমবারের মতো সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপত্বে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকে মাইলস্টোন ট্রাজিতে নিহত দুইজন শিক্ষক ও একজন আয়াকে বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, শিগগিরই শিক্ষামন্ত্রণালয় মেহেরুন চৌধুরীর নামে একটি সম্মাননা চালু করা হবে।
জানাগেছে, বৈঠকে ১২১টি আশু বাস্তবায়নযোগ্য কাজগুলো ডিসেম্বরেই শেষ করতে প্রধান উপদেষ্টা প্রতিটি মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নিয়োগের নির্দেশনা দিয়েছেন। ৮ জুলাই ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ সাল পর্যন্ত সময়ে উপদষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠকে ৩১৫টি সিদ্ধান্ত নেন। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেশের আইনশৃঙ্খলা ও মাঠপ্রশাসন আগের তুলনায় ভালো কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রশাসন ভেঙ্গে পড়লে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় ১৮ লাখ মেট্রিকটন খাদ্য মজুদ রেখে গেলে এখন তা ২১ লাখ মেট্রেক টনে উন্নীত হতো না। গত এক বছরে আমরা ৪ বিলিয়ন ডলার বকেয়ে দায় পরিশোধ করেছি। ইনফ্লেশন নামিয়ে আনতে পেরেছি। ছয়টি বন্যা মোকাবেলা করতে হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে ট্যারিফের দরকষাকষিতে সফলতা এসেছে। এটা দুর্বল ব্যুরোক্রাসির কারণে হয়নি।
অপর এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট বা দোসর হিসেবে নয় সরকারী চাকরি বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সে সময় সবচেয়ে চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলারাক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। এখন আছে ৮ লাখ। আরও ৫০ হাজার বাড়বে। সেনাবাহিনীর সদস্য ৬০ হাজার থেকে বাড়ানো হবে। আর নির্বচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে।







