আইসিটি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের মামলা বাতিল

আইসিটি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের মামলা বাতিল
৭ আগষ্ট, ২০২৫ ১৫:১৬  
৭ আগষ্ট, ২০২৫ ১৫:৫৭  

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মামলা বাতিল বলে জানিয়েছেন আইনজীবীরা। 

৭ আগস্ট, বৃহস্পতিবার এ আদেশ দেন হাইকোর্ট।

এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর এ মামলার তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন আদালত।

ওই মামলা বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন শহিদুল আলম। আইনজীবী সূত্রে জানা যায়, ২০১৮ সালের আগস্টে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। একই বছরের অক্টোবর মাসে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়। 

সেই মামলা ২০২৫ সালের ৭ আগস্ট বাতিল করলেন আদালত। 

২০১৮ সালে নিরাপদ সড়কের আন্দোলনের সময় অনলাইনে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আইসিটি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।