ডিএসসিসির ডিপ্রকৌসের আহ্বায়ক কিবরিয়া, সদস্য সচিব ইমরান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিএসসিসি ডিপ্রকৌস) ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ গোলাম কিবরিয়াকে আহ্বায়ক এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. ইমরান খানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, সদস্য (প্রচার ও প্রকাশনা) হরিদাস মল্লিক, সদস্য (অর্থ) মো. ছাব্বির হোসেন, সদস্য (দপ্তর) মো. মামুন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সৈয়দ শাফায়েত আলী ও মো. আতিকুর রহমান।
ডিএসসিসির ডিপ্রকৌসের উপদেষ্টা মো. জহির আহমেদ ও মো. শাহ আলম ভূঁইয়ার ৬ আগস্ট, বুধবার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির ডিপ্রকৌসের এক সাধারণ সভায় সমিতির সদস্য প্রকৌশলীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।





