এআই প্রযুক্তিনির্ভর অফার দিলো রাইজ
বর্তমান সময়ের তরুণদের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনা করে গতবছর রাইজ চালু করে বাংলালিংক। এবার এতে যুক্ত করেছে এআই টুলস। রাইজের এআই প্রযুক্তিনির্ভর সেবার মধ্যে রয়েছে- যেকোনো ডকুমেন্ট সহজে সংক্ষেপিত করার টুল ‘সামারাইজ,’ লেখার মান উন্নত করার জন্য ‘গ্রামারাইজ’ ও সৃজশীলতা প্রকাশে ‘অ্যাভাটারাইজ।’
৬ আগস্ট, বুধবার বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহদের চাহিদা অনুযায়ী রাইজ চালু করেছে চারটি নতুন বান্ডল, যেখানে রয়েছে ডেটা ও ভয়েস মিনিট। এএআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ করে দিয়ে ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট।
এছাড়াও বান্ডল অফারে আনলিমিটেড ডেটা কলিং এবং টফির প্রিমিয়াম কনটেন্ট দেখা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুবিধা দেয়া হচ্ছে। রাইজ এর স্টার্টার প্যাকে রয়েছে ৯৭ টাকায় ৩ দিনের মেয়াদে ৭ জিবি ডেটা;
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তারা সম্ভাবনাময় শক্তি, সৃজনশীলতা ও উদ্যমের উৎস। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, তরুণদের শুধুমাত্র কানেক্টিভিটি সেবাই নয়, পাশাপাশি, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারেরও সুযোগ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমরা রাইজ চালু করেছি। তারুণ্য-কেন্দ্রিক এ ব্র্যান্ড এআই প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে এবং তদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াবে। বাংলাদেশের তরুণদের প্রতি সম্মান জানিয়ে জানিয়ে আমরা বিশেষ অফার নিয়ে এসেছি। আমাদের এ অফার প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারযোগ্য ও অর্থবহ করে তুলবে; যা তাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব রাখবে। কারণ, আমরা মনে করি, তরুণেরা জাগলেই, দেশ এগিয়ে যাবে।”







