নতুন দুই বাইক আনছে হোন্ডা
কম বাজেটের মধ্যে বেশি মাইলেজ দিতে আরো দুটি বাইক বাজারে আনতে চলেছে ভারতিয় অটো ব্র্যান্ড হোন্ডা। নুতন মডেলগুলো হলেঅ সিবি১২৫ হর্নেট এবং শাইন ১০০ ডিএক্স। বাইকগুলো কবে নাগাদ বাংলাদেশের বাজারে মিলবে তা জানা না গেলেও এর ইঞ্জিন ১২৫ সিসির কম হবে বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে নতুন বাইক দুটিতে ব্যবহৃত ফিচার্স, ডিজাইন এবং প্রযুক্তি সব ক্ষেত্রে যে কোনো প্রিমিয়াম বাইকের মতই হবে বলে দাবি করেছে নির্মাতারা।
প্রাপ্ত তথ্য বলছে, হোন্ডা সিবি১২৫ হর্নেট বাইকে একটি ১২৩.৯৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১০.৯৯ বিএইচপি শক্তি ও ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে একটি ৫ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যায়। এতে ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইউএসবি সি চার্জিং পোর্ট, সামনের ইউএসডি ফর্ক ও দুটি চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস (এবিএস) এবং উভয় চাকায় রয়েছে ডিস্ক ব্রেক।
এই বাইকটি বাজাজ পালসার এন১২৫ এবং অন্যান্য ১২৫ সিসির বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে। বাংলাদেশে হোন্ডা সিবি১২৫ হর্নেটের আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা হতে পারে।
অপরদিকে হোন্ডা শাইন ১০০ ডিএক্স বাইকে সবচেয়ে ভালো মাইলেজ এনে দেবে বলে দাবি করা হয়েছে। এই বাইকটি শাইন ১০০-র একটি আপগ্রেডেড ভার্সন, এতে ৯৮.৯৮ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে যা ৭.২৮ বিএইচপি শক্তি ও ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৪ স্পিডের গিয়ারবক্স রয়েছে, হেডলাইট ক্রাউল, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মত অনেক গুরুত্বপূর্ণ আপগ্রেড রয়েছে। সামনে হেডলাইট কাওলে ক্রোম টাচ এবং এক্সহস্টে ক্রোম হিট শিল্ড বাইকটিকে অন্য মডেলগুলোর থেকে আলাদা করেছে। বাইকটির টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে পাঁচ ধাপে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার যোগ করা হয়েছে। পাশাপাশি ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে রয়েছে টিউবলেস টায়ার। বাইকটি পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটাল, জেনি গ্রে মেটালিক- এই চার রঙে পাওয়া যাবে। তবে বাংলঅদেশের আনুমানিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।







