তিন মডেলের ম নিটরের মূল্যহ্রাস করলো ওয়ালটন

তিন মডেলের ম নিটরের মূল্যহ্রাস করলো ওয়ালটন
২৭ জুলাই, ২০২৫ ১৮:১৫  
২৭ জুলাই, ২০২৫ ২০:১৬  

নিজেদের জনপ্রিয় তিন মডেলের মনিটরের  মূল্য কমিয়ে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মডেলগুলো হলো এসিসি ব্র্যান্ডের ডব্লিউডিএফ১৩সি২২আই (ACC WDF13C22I), সিনেক্সা ব্র্যান্ডের ডব্লিউডি২৩৮আই১১ (CiNEXA WD238I11) এবং সিনেডি ব্র্যান্ডের ডব্লিউডি২৭জিআই০৬ (CiNEd WD27GI06)।

এর ফলে এসিসি ব্র্যান্ডের ডব্লিউডিএফ১৩সি২২আই (ACC WDF13C22I) মডেলটি বর্তমানে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯৯৫ টাকায়, যা পূর্বে ছিল ৯,২৫০ টাকা। এতে ২টি বিল্ট-ইন ৩ ওয়াট স্পিকার থাকায় আলাদা সাউন্ড সিস্টেমের প্রয়োজন পড়ে না।

সিনেক্সা ব্র্যান্ডের ডব্লিউডি২৩৮আই১১ (CiNEXA WD238I11) মডেলটির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৭৫০ টাকা, যা পূর্বে ছিল ১৭,৭৫০ টাকা। ২৩.৮ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরটির ৩ দিকে ফ্রেমলেস ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, পিভট ও হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচার এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।

সিনেডি ব্র্যান্ডের ডব্লিউডি২৭জিআই০৬ (CiNEd WD27GI06) মডেলের হাই পারফরমেন্স গেমিং মনিটরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৭৫০ টাকা যা পূর্বে ছিল ৩৩,৭৫০ টাকা। ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ এই মনিটরটিতে রয়েছে ১৬৫ হার্জ (ডিপি) 

মূল্য কমানো নিয়ে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, "বর্তমান প্রযুক্তি-নির্ভর সময়ে গ্রাহকরা যাতে সহজেই কম্পিউটারের মতো অতি প্রয়োজনীয় ডিভাইস ক্রয় করতে পারেন, সেজন্য ওয়ালটনের জনপ্রিয় মনিটরগুলোর মূল্যহ্রাস করা হয়েছে। সাশ্রয়ী মূল্যে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিপণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতাসুবিধাও দিয়ে আসছে ওয়ালটন। বছরব্যাপী ক্রেতাদের জন্য আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।