মাইলস্টোন দুর্ঘটনায় নিহত-আহত শিক্ষার্থীদের স্মরণে জিডিইউতে দোয়া মাহফিল
২৩ জুলাই, বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ নিহত শিক্ষার্থীসহ সকল নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন-সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ রাখা হয়।







