আইফোন ১৭ এর পরীক্ষামূলক উৎপাদন শুরু

আইফোন ১৭ এর পরীক্ষামূলক উৎপাদন শুরু
১৪ জুলাই, ২০২৫ ১৯:৫৪  
১৪ জুলাই, ২০২৫ ২০:১২  

ফক্সকন ভারতে আইফোন ১৭-এর ট্রায়াল অ্যাসেম্বলি শুরু করেছে এবং আগস্ট থেকে পূর্ণ মাত্রার উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবর টেকক্লুসিভ।

খবরে বলা হয়, চীনের বিভিন্ন কারখানা থেকে মূল যন্ত্রাংশ, যেমন ডিসপ্লে অ্যাসেম্বলি, কভার গ্লাস, মেকানিক্যাল হাউজিং ও রিয়ার ক্যামেরা মডিউল ইতোমধ্যে ভারতে পাঠানো হয়েছে।

আইফোন ১৭-এর প্রাথমিক পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে এই বছরের সেপ্টেম্বরে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের পূর্বপ্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। এবার ভারতে বেস মডেলের পাশাপাশি প্রো মডেলও সংযোজন হচ্ছে, যা অ্যাপলের উৎপাদন কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

অ্যাপল ভারতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগে টাটা ইলেকট্রনিকসও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জুন মাসে ফক্সকনের মোট আমদানির প্রায় ১০ শতাংশই আইফোন ১৭-এর যন্ত্রাংশ নিয়ে গঠিত।

উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী সব আইফোন উৎপাদন ভারতে সরিয়ে আনার লক্ষ্য রয়েছে অ্যাপলের।

ডিবিটেক/বিএমটি