৫জি ফোনে আন্ডারওয়াটার ফটোগ্রাফি
দেশের মোবাইল বাজারে মিলছে টেকনো'র এআই সমৃদ্ধ ফোন ক্যামন ৪০ প্রো। এর একটি ৫জি ও ৪জি নেটওয়ার্কের। টেকনো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোন দুটিতেই রয়েছে ফ্ল্যাশস্নাপ প্রযুক্তি, আন্ডারওয়াটার (পানির নিচে) ফটোগ্রাফি এবং প্রোডাক্টিভিটি (উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক) টুলস।
এর মধ্যে মিড-রেঞ্জের বাজেটের স্মার্টফোনে যুক্ত হওয়া ৫জি ফোনের মধ্যে টেকনো ক্যামন ৪০ প্রো ফাইভজি ফোনটি মূলত ক্যামেরা ও স্মুথ পারফরম্যান্সকে অগ্রাধিকার দেয়। এজন্য এতে আছে ৫০ মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা।
গ্যালাক্সি ব্ল্যাক, এমেরাল্ড লেক গ্রীন ও গ্লেসিয়ার হোয়াইট রঙের ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ৭.২৯ মিমি পুরু ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট। এর সাথে রয়েছে ৮জিবি ফিজিক্যাল র্যাম এবং ৮জিবি এক্সটেন্ডেড র্যাম। ফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির ৮/২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ৩৪ হাজার ৯৯৯ টাকা।
এছাড়াও হেলিও জি১০০ আনলিমিটেড প্রসেসর সমৃদ্ধ ক্যামন ৪০ প্রো ফোনটি ৬০ মাস পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম বলে দাবি করছে টেকনো। ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ এবং ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ফোনটির দাম মাত্র ২৭ হাজর ৯৯৯ টাকা।



