৩ সেপ্টেম্বর আসছে ওয়ালটনের ডিভিডেন্ড-ইপিএস
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দেশের আইসিটি খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক।
লঙ্কাবাংলা অ্যানালাইসিস সূত্রে প্রকাশ,আগামী ৩ সেপ্টেম্বর ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা বিকাল ৪টায় ৩০ জুন, ২০২৫ পর্যন্স সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ওয়ালটন হাইটেক পরিচালনা পর্ষদ। সঙ্গত কারণেই বিনিয়োগকারীরা ওয়ালটনের বোর্ড সভার ফলাফলের দিকে নজর রাখবেন।
ডেভিডেন্ড ঘোষণার পর কোম্পানিটির ভবিষ্যৎ আর্থিক স্থিতি এবং শেয়ারদরের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
ডিএসই সূত্রে প্রকাশ, গত বছর ওয়ালটন হাইটেক শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ করে আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০২৪ অর্থ বছরে কোম্পানিটি ৩৫০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল, যা শেয়ারহোল্ডারদের জন্য বড় ধরনের লাভ হিসেবে বিবেচিত হয়েছিল। বিনিয়োগকারীরা এবারও কোম্পানির নতুন আর্থিক প্রতিবেদন এবং সম্ভাব্য লভ্যাংশ ঘোষণা নিয়ে আগ্রহী।
কোম্পানিটি স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রযুক্তি ও হাই-টেক পণ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। ওয়ালটন হাইটেকের নিয়মিত আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ ঘোষণা বাজারে কোম্পানির স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।







