রেলের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫১৩ জন।
রেলের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার ফল অনুযায়ী, সিগন্যাল/টেলিকমিউনিকেশনে ৩৯৬ জন, সিভিল ড্রইংয়ে ৯৪ জন, এস্টিমেটর ১০৪ জন, বিদ্যুৎ-এ (২০১৯) ১৮২ জন ও (২০২৩) ৬৯৪ জন মেকানিক্যাল ১৭৬ জন, ট্রেন এক্সামিনার (২০১৯) ১২ জন ও (২০২৩) ৪২৩জন, ওয়েতে ৫৭৪ (২০২৩), ওয়ার্কর্স ১৭৮ (২০১৯) ও ২৫৮ (২০২৩), ব্রিজ ৭৮ জন (২০২৩), এস্টিমেটর ১০৪ (২০২৩), সিভিল ড্রয়িং ৯৪ (২০২৩) মেরিন ১৫ জন (২০২৩) এবং এস্টেট বিভাগে ১৯ (২০২৩) জন উত্তীর্ণ হয়েছে।
৩ জুলাই (বৃহস্পতিবার) রাত সোয়া ৭টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
২০১৯ সালের ৯ ডিসেম্বর রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি আরেক দফা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৮ জুন এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।







