মাভাবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমানের ’জীবন-কর্ম’ শীর্ষক সভা

মাভাবিপ্রবিতে শহীদ  জিয়াউর রহমানের ’জীবন-কর্ম’ শীর্ষক সভা
৩০ জুন, ২০২৫ ১৭:২৪  
৩০ জুন, ২০২৫ ২১:০৭  

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার 'জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন (সোমবার) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল হক। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।