অরোরায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে ডিআরইউ পরিবার

অরোরায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে ডিআরইউ পরিবার
৩০ জুন, ২০২৫ ১৯:২৭  
৩০ জুন, ২০২৫ ২০:০৪  

ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্য (ডিআরইউ) ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্যাথলজি পরীক্ষায় ৪০ শতাংশ, সকল ধরণের রেডিওলজিক্যাল ও ইমেজিং পরীক্ষায়র ৩৫ শতাংশ, দেশী ঔষধে ৫ শতাংশ এবং ইনডোর বেড ভাড়ায় ও ফিজিওথেরাপি পরিষেবায় ১০ শতাংশ ছাড় দেবে অরোরা স্পেশালাইড হাসপতাল। এ লক্ষ্যে ৩০ জুন (সোমবার) রাজধানীর কাকরাইলে অবস্থিত হাসপাতালটির বোর্ড রুমে উভয় পক্ষের মধ্যে একটি সেবা চুক্তি সই হয়েছে। 

চুক্তিতে অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. সারওয়াত জাবীন, মেডিসিন ও রিউমাটোলোজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, এ্যসিসটেন্ট জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং কর্পোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।

ডিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন (দায়িত্বপ্রাপ্ত), কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, অরোরা স্পেশালাইজড হসপিটালের ডিরেক্টর সুপারভিশন মো. হাফিজুর রহমান, কর্পোরেট মার্কেটিং বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, অরোরা স্পেশালইজ হাসপাতালটি এখন সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং চিকিৎসা ব্যয়ে সাশ্রয়ী হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে।