সিটিজেন পস প্রিন্টার উন্মুক্ত করলো স্মার্ট টেক
দেশের বাজারে অবমুক্ত করা হলো জাপানি ব্রান্ডের সিটিজেন পস প্রিন্টার। মডেলগুলো হচ্ছে সিটিজেন সিটি-ডি১৫০ এবং সিটিজেন সিএলই-৩২১।
২৩ জুন, মঙ্গলবার ১টি পস ও ১টি লেবেল মডেলে প্রিন্টারটির মোড়ক উন্মোচন করে ৩০ বছরের পথচলায় শতাধিক প্রযুক্তি ব্র্যান্ডের পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড।
এসময় সিটিজেন ঘড়ির কথা স্মরণ করিয়ে প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের সেলস ডিরক্টর ইয়াহো কোয়ামা পস প্রিন্টারের বিস্তারিত তুলে ধরেন। জানালেন, থার্মোমিটার ও স্বাস্থ্য সেবা প্রযুক্তির পর তারা প্রিন্টার সল্যুশন নিয়ে আসলেন। তবে এই যাত্রা শুরু হয়১৯৬০ সালে টাইপোগ্রাফিক প্রিন্টার দিয়ে। এখন তাদের লাইন আপে রয়েছে ৫ ধরনের লেবেল প্রিন্টার।
একটি প্রশ্নের জবাবে তিনি জানান, এই ডিভাইসে স্বস্থ্য ঝুঁকি নেই।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজির চ্যানেল ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন জানান, এই প্রিন্টারের মমোর কালি দুদিনের মধ্যেই মুছে যাবে না। পরবর্তী প্রয়োজনে এটা সংরক্ষিত রাখতে পারবেন তিনি বলেন, বাজার মন্থরতা কাটিয়ে আমরা দেশের প্রযুক্তি বাজারে সুবাতাস অনুভব করছি। ভালো দিন আসছে।
পস প্রিন্টারটি উন্মোচনের সময় সিটিজেন জাপানের সাপোর্ট টিম ম্যানেজার সাতারু কাগুচি, বাংলাদেশে সিটিজেন প্রোডাক্ট ম্যানেজার আবু সোলাইমান পলাশ, হেড অব মার্কেটিং মাহফুজুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।







