সান কার্লোস-ইউআইটিএস সমঝোতা চুক্তি সই

সান কার্লোস-ইউআইটিএস সমঝোতা চুক্তি সই
২৩ জুন, ২০২৫ ১৯:৩৯  
২৩ জুন, ২০২৫ ২০:৫৬  
আন্তর্জাতিক শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণে  ফিলিপাইনের ইউনিভার্সিটি অব সান কার্লোস (ইউএসসি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করলো বাংলাদেশের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। ২৩ জুন বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে জানানো হয়,  ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর আয়োজনে ১৯ জুন অনলাইনে এই সমঝোতা স্মারক (MoU) সই হয়।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব সান কার্লোস-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাদার ফ্রান্সিসকো অ্যান্তোনিও; ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স) ফাদার জেসুরাজ অ্যান্থোনিয়াপেন; এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন অফিসের সহকারী পরিচালক কেনেথ ওপোনা এবং কম্পিউটার, ইনফরমেশন সায়েন্সেস অ্যান্ড ম্যাথেমেটিকস বিভাগের চেয়ার প্রফেসর ড. অ্যাঞ্জি এম. সেনিজা ক্যানিল্লো।

ইউআইটিএস-এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূইয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ; রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান; এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন  উপস্থিত ছিলেন।