স্কেল এআই-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে গুগল
জেনারেটিভ এআই স্টার্টআপ স্কেল এআই-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে গুগল—এমনটাই জানিয়েছে রয়টার্স।
আগে স্কেলকে ২০২৫ সালে ২০০ মিলিয়ন ডলার প্রদানের পরিকল্পনা থাকলেও, এখন গুগল প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। একইসঙ্গে মাইক্রোসফটও স্কেল থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওপেনএআই আগেই এমন সিদ্ধান্ত নিয়েছে, যদিও তাদের সিএফও জানিয়েছেন, স্কেল এখনো তাদের অনেক ভেন্ডরের একটি।
স্কেল এআই মূলত ডেটা এনোটেশনের মাধ্যমে এআই মডেল প্রশিক্ষণে সহায়তা করে, যা স্বচালিত যান এবং ইউএস সরকারের পাশাপাশি জেনারেটিভ এআই কোম্পানিগুলোর কাছে জনপ্রিয়।
গুগল ও স্কেল—উভয়েই গোপনীয়তা উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকলেও, স্কেলের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, কোম্পানির ব্যবসা শক্ত অবস্থানে আছে এবং এটি স্বাধীনভাবে চালু থাকবে, গ্রাহকদের তথ্য সুরক্ষা বজায় রেখেই।
এর আগে মেটা স্কেল এআই-তে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ৪৯% শেয়ার অধিগ্রহণ করে। স্কেল সিইও আলেক্সান্ডার ওয়াং বর্তমানে মেটার ‘সুপারইনটেলিজেন্স’ উন্নয়ন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।
ডিবিটেক/বিএমটি







