টফিতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ

টফিতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ
৪ জুন, ২০২৫ ০০:০১  
৪ জুন, ২০২৫ ১২:১৮  

আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ বিনামূল্যে লাইভস্ট্রিম করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। এলক্ষ্যে ইতিমধ্যেই একটি নতুন ইউজার ইন্টারফেস উন্মোচন করেছে অ্যাপটি। 

ফলে ভ্রমণরত অবস্থা কিংবা কাজের বিরতি, অথবা কোথাও যাওয়ার পথে যেকোনো সময় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি খেলার উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।  আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি, প্রিমিয়াম প্যাকে সাবস্ক্রাইব করলে দর্শকরা টফিতে ১০ হাজারেরও বেশি কন্টেন্ট দেখতে পারবেন।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “গ্রাহকদের জন্য টফিতে বিনামূল্যে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ উপভোগ করার সুযোগ নিয়ে আসতে পেরে আমারা আনন্দিত। আমরা সম্প্রতি প্রিমিয়াম প্যাক এবং একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস চালু করেছি; যার ফলে গ্রাহকরা এখন আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তাদের ভিউয়িং অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য।”