বিকাশ অ্যাপ রেফারেলে ‘রয়্যাল এনফিল্ড’ জিতলেন সিলেটের নিয়াজ

বিকাশ অ্যাপ রেফারেলে ‘রয়্যাল এনফিল্ড’ জিতলেন সিলেটের নিয়াজ
৪ জুন, ২০২৫ ০০:০৮  
৪ জুন, ২০২৫ ১২:০৮  

বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে অ্যাপ রেফার করে রয়্যাল এনফিল্ডমোটরবাইক জিতলেন সিলেটের নিয়াজ আহমেদ। বাইক ছাড়াও আরো বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার জিতেছেন পরবর্তী সর্বোচ্চ সফল রেফারকারীরা। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য প্রত্যেক রেফারার পেয়েছেন ৫০ টাকা বোনাস। 

তেঁজগাও-এ অবস্থিত রয়্যাল এনফিল্ড এর শো-রুমে বিজয়ীর হাতে সম্প্রতি পুরস্কার তুলে দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানায় বিকাশ কর্তৃপক্ষ।

রয়্যাল এনফিল্ড বিজয়ী নিয়াজ পুরস্কার গ্রহণ করে বলেন, “মাঝে মাঝেই বিকাশ এর বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়। এবারের ক্যাম্পেইনে অংশ নেয়ার উদ্দেশ্য ছিলো আমার পরিচিতজনদের অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা যাতে ডিজিটাল লেনদেনে তাদের আরো স্বাচ্ছন্দ্য ও অভ্যস্ততা বাড়ে। আর, বাড়তি প্রাপ্তি হিসেবে পেয়ে গেলাম রয়্যাল এনফিল্ড বাইক

 প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর, ২০২৪ থেকে ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ সফল রেফারকারি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। ক্যাম্পেইনে বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফারেল লিংক ব্যবহার করে যেকোনো নন-বিকাশ অ্যাপ ব্যবহারকারীকে রেফার করেছেন। প্রতিটি সফল রেফারেলের জন্য ছিলো বোনাস এবং সর্বোচ্চ সফল রেফারকারী জিতেছেন রয়্যাল এনফিল্ড।