বেসিস আপতকালীন দায়িত্বে ডিটিও

বেসিস আপতকালীন দায়িত্বে ডিটিও
২৯ মে, ২০২৫ ০১:৪২  
২৯ মে, ২০২৫ ০৯:৪৩  

কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে প্রশাসক নিয়োগ। পরে সহায়ক কমিটির সঙ্গে প্রশাসকের পদত্যাগ। এমন অভিভাবক হীনতার মধ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে গতিশীল বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আপতকালীন নৈমিত্তিক দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদে রয়েছেন যুগ্ম সচিব মহাম্মদ রেহান উদ্দিন।

বুধবার বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে বেসিস সচিবালয়ে কর্মরত ৩৫ জনের বেতন বোনাসের ঝুলন্ত অবস্থার অবসান হলো। গত ১৯ মে বেসিস সচিবালয় থেকে এ বিষয়ে দেয়া আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিবাংলাটেকডটন নিউজে প্রকাশিত খবরের পরদিন এই সুখবর পেলেন তারা। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগে বেসিস প্রশাসক নিয়োগ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিত বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব দেয়া হলো। 

স্থবির বেসিস; বাধা নেই প্রশাসকে