জ্বালানি বন্টনে সাম্য ও ন্যায্যতা দাবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরাম এর সহোযোগিতায় “জ্বালানি সুবিচারে বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেছেন, সবক্ষেত্রে জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। জ্বালানি বন্টনের ক্ষেত্রে সাম্য ও ন্যায্যতা বজায় রাখতে হবে। অধিকার আদায়ের জন্য সচেতনা গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে। ভবিষ্যত প্রজন্ম বিপদগ্রস্ত হবে।
শনিবার (২৪ মে ২০২৫ ) বিকেলে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
এতে গেষ্ট অব অনার ছিলেন চুয়েট, ইউএসটিসি এবং রুয়েট-এর সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশ এর এনার্জি এডভাইজার ও ডেফোডিল ইউনিভার্সিটি এর প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা এবং সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
সেমিনার সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।





