২১ জুন ঢাকার সেনাপ্রঙ্গনে বসছে বিপিও সম্মেলন
আগামী ২১ ও ২২ জুন রাজধানীর মিরপু ক্যান্টমেন্টের সেনা প্রাঙ্গণে বসছে দেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম বড় আয়োজন বিপিও সম্মেলন । মাটিকাটা চেকপোস্টের পাশে প্রধমবারে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে বিপিও ২.০: রেভুলেশন টু ইনোভেশন। সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যে সহযোগীদের সঙ্গে সমঝোতা চুক্তি করছে দেশের বিপিও (বিজেন প্রসেস আউটসোর্সিং) ও কল সেন্টার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো)।
আয়োজক সূত্রে প্রকাশ, দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকছে থিমেটিক সেশন, উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা, ক্যারিয়ার উৎসব, শিল্পপ্রদর্শনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও দেশের বাইরের বিপিওদেরও এবারের সম্মেলনে সংযুক্ত করা হচ্ছে। এরইমধ্যে শ্রীলঙ্কার হাইকমিশনার মিঃ ধর্মপাল বীরাককোডির সাথে আউটসোর্সিং খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে বৈঠক ও চুক্তি করেছে বক্কো কার্য নির্বাহী কমিটি।
সূত্রমতে, ওই বৈঠকে শ্রীলঙ্কার কাউন্সিলর (বাণিজ্যিক) শ্রীমতি শ্রীমালি জাভারথনে, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ তানজিরুল বাশার, যুগ্ম-মহাসচিব মোঃ মুসনাদ ই আহমেদ, পরিচালক আব্দুল কাদের, পরিচালক জায়েদ উদ্দিন আহমেদ, পরিচালক মেহেদী হাসান জুলফিকার এবং পরিচালক সায়মা শওকত উপস্থিত ছিলেন।
সংগঠনটির ফেসবুক পেজে আয়োজন সম্পর্কে জানানো হয়েছে, এবারের সম্মেলনটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত থাকবে। সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিপিও ও আইসিটি খাতের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, বিশ্বের ১৫টি দেশ থেকে অতিথিরা আসবেন সম্মেলনে যোগ দিতে পারেন।
এর আগেও দেশে নিয়মিত বিপিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বারেই সম্মেলনে দেশের তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, বিদেশের বাজারে বাংলাদেশের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় সেসবের প্রদর্শনী তুলে ধরা হয়।







