প্যারেন্টিং অ্যাপ টগুমগুর মা দিবস মেলা শুরু
দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ‘টগুমগু’ মা দিবস উপলক্ষে আয়োজন করছে দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলা। “মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই”শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পাবেন বিনামূল্যে মেলায় প্রবেশ টিকিট।
টিকিট নিয়ে মেলায় থাকার ৫০টিরও বেশি স্টল পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেশনে যোগ দেয়া যাবে।
মেলা প্রাঙ্গনে রয়েছে, শিশুদের জন্য প্লে-জোন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন। এছাড়াও রয়ছে র্যাফেল ড্র, গিফট হ্যাম্পার এবং বিভিন্ন পুরস্কার।
মেলা নিয়ে টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবসে তাঁদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন।”
টগুমগুর মা দিবসের আয়োজনে নিউট্রি শন পার্টনার শক্তি +, ফিনান্সিয়াল ওয়েল বিইং পার্টনার আই ডি এল সি,লার্নিং পার্টনার গুফি, ক্রিয়েটিভ পার্টনার কিডস টাইম , গিফট পার্টনার সেবা এক্স ওয়াই জেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট , প্লেজোন পার্টনার বাবুল্যান্ড, নিওকেয়ার, এ সি আই পিওর, বেবি সফট, ফিনিস, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা, ম্যাগি হেলদি স্যুপ, রাইড পার্টনার পাঠাও, কমিউনিটি পার্টনার শোনো ও জে সি আই।
প্রসঙ্গত, টগুমগু বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা একত্রে প্রদান করে থাকে।







