হোয়াটসঅ্যাপে নজরদারি: এনএসও গ্রুপের বিরুদ্ধে মেটার জয়

হোয়াটসঅ্যাপে নজরদারি: এনএসও গ্রুপের বিরুদ্ধে মেটার জয়
৭ মে, ২০২৫ ১৫:৩৭  
৭ মে, ২০২৫ ১১:৩৭  

স্পাইওয়্যার নির্মাতা এনএসও গ্রুপের বিরুদ্ধে করা মামলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ১৬৭ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ পেয়েছে। ইসরায়েলি কোম্পানির তৈরি "পেগাসাস" স্পাইওয়্যার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০১৯ সালে ২০টি দেশের ১,৪০০ জন সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে লক্ষ্যবস্তু করে, এমন অভিযোগে মেটা এআই মামলা করেছিল। খবর এনগ্যাজেট।

যুক্তরাষ্ট্রের একটি জুরি আদালত মঙ্গলবার ৪৪৪,৭১৯ ডলার প্রণোদনামূলক এবং ১৬৭,২৫৪,০০০ ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ মেটাকে প্রদান করে। মেটার হোয়াটসঅ্যাপ বিভাগের এক মুখপাত্র রায়টিকে “অবৈধ সাইবার শিল্পের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা” হিসেবে আখ্যায়িত করেছেন।

এনএসও যদিও দাবি করেছে তারা কেবলমাত্র সরকারি সংস্থাগুলোর জন্য প্রযুক্তি সরবরাহ করে, তবু আদালত তাদের কার্যক্রমকে ‘কম্পিউটার জালিয়াতি ও অপব্যবহার আইনের’ লঙ্ঘন বলে রায় দিয়েছে। 

মেটা এখন আদালতের মাধ্যমে হোয়াটসঅ্যাপকে ভবিষ্যতে এনএসওর লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা করতে চায়।

ডিবিটেক/বিএমটি