ঢাকার আকাশে নববর্ষের ড্রোন-লেজার মহড়া

ঢাকার আকাশে নববর্ষের ড্রোন-লেজার মহড়া
১২ এপ্রিল, ২০২৫ ২৩:০৪  
১২ এপ্রিল, ২০২৫ ২৩:৫১  

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট। বর্তমানে এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। তারই অংশ হিসেবে র শনিবার মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের সামনে দেখা গেলো  ড্রোন শো আর লেজার রশ্মীর মহড়া।

সন্ধ্যার আকাশে দেখাগেলো ১৯৭১ সাল থেকে ২০২৪ সালকে ধারণ করা হয়েছে শোটিতে। এখানে স্থান পেয়েছে ২৪ এর বীরদের। আছে পায়রার খাচা মুক্ত থিম। 

আবার দেখা গেলো ফিলিস্তিনের জন্য প্রার্থনাও।  শুভ কামানা করা হয়েছে বাংলাদেশ-চীন অটুট দীর্ঘস্থায়ী বন্ধুত্বের।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় তৈরি হয়েছে ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমের এই ড্রোন শো।  সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় ড্রোন শো দেখানো হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

 নিজের ভেরিফায়েড ফেসবুকে মহড়ার কিছু ছবি তুলে ধরে ভিন্নধারা প্রযুক্তি ভিত্তিক এ আয়োজনে সহযোগিতার জন্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 

তবে এই মহড়া যখন চল তখন সংসদ ভবনের বাইরে উৎসুক জনতা ভীড় করেন। অনেকেই ধারণ করেছেন সেই ভিডিও। যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

পহেলা বৈশাখে ড্রোন শো’র প্রস্তুতি চলছে