জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি গাজীপুর জিজিটাল ইউনিভার্সিটি পরিবারের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর জিজিটাল ইউনিভার্সিটি পরিবার।
২৬ মার্চ, ২০২৫ (বুধবার) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গাজীপুর জিজিটাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।







