আগামী বছরই অ্যাপে ই-রিটার্ন বাধ্যতামূলক হচ্ছে

আগামী বছরই অ্যাপে ই-রিটার্ন বাধ্যতামূলক হচ্ছে
১৬ মার্চ, ২০২৫ ১৯:০৮  
১৬ মার্চ, ২০২৫ ২৩:১০  

আগামী বছর থেকে ব্যক্তিশ্রেণির সব করদাতার ক্ষেত্রে অনলাইনে আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করতে চান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এজন্য অচিরেই একটি অ্যাপ তৈরি করা হবে। রবিবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এমনটাই জানিয়েছেন তিনি।

রাজস্ব ভবনে ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শিরোনামে এ কর্মশালা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  আগামী অর্থবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার পূর্বপ্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, তফশিলি ব্যাংকের প্রতিনিধি ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের প্রতিনিধিরাও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, গত বছরের তুলনায় এ বছর ই-রিটার্ন ৫ গুন বেড়েছে; ১৫ লাখের কাছাকাছি পেয়েছি। আগামী বছর এটাকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই। কিছু ব্যতিক্রম থাকবে। যাদের একান্ত কোনো কারণ আছে, তারা (অনলাইনে) দিতে পারবেন না।

তিনি আরো বলেন, “আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে। অনলাইন রিটার্নে সময় ও অর্থ বাঁচে। টেনশন একদমই নাই। কারণ ক্যালকুলেশন তো, কোনটা ট্যাক্স এবল, কোনটার কত কর হার কিছুই জানা দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।