বিটিআরসি’র সামনে অবস্থান ধর্মঘটে প্রান্তিক ইন্টারনেট ব্যাবসায়ীরা
প্রস্তাবিত নেটওয়ার্ক টপোলচি নীতিমালা নিয়ে বৈঠকে বসেছেন ইন্টারনেট ব্যবসায়ীদের বিভিন্ন লেয়ারের প্রতিনিধিরা। আইএসপি, আইআইজি, এনটিটিএন, মোবাইল অপারেটরহ বিভিন্ন লেয়ারের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি)।
তবে বৈঠকে আমন্ত্রণ না পেয়ে নীতিমালায় নিজেদের অবস্থান সুসংহত করতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সমানে অবস্থান ধর্মঘট করছেন তিন শতাধিক ব্যবসায়ী। ঢাকার বাইরে থেকে চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে থানা পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীতিমালার বিভিন্ন বিষয়ে বিক্ষোভ প্রকাশ করছেন তারা।
দেশী পুঁজি রক্ষা কর, থানা আইএসপি সুরক্ষা কর, ‘বাঁচাও লাইসেন্স, বাঁচাও ব্যবসা, বাঁচাও পরিবার’, দেশীয় আইএসপি বাঁচিয়ে রাখি, দেশের টাকা দেশেই রাখি, প্রতিযোগিতা মূলক সেবা গ্রাহকের অধিকার ইত্যাদি প্লাকার্ড হাতে তারা বিক্ষোভ করছেন।
ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি’র নির্বাচিত নেতাদের ছাড়াই তারা এই বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশ নেয়া থানা আইএসপি’ রাইসুল ইসলাম তুহিন, আলমগীর হোসেন, মাসুদুল আলম জীবন প্রমুখ অভিযোগ করেন, নতুন নীতিমালায় ১০ লাখ কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।
বেলা ১১ টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ চলে একটা পর্যন্ত।







