ফাইভজিতে সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে চিলি
আগামী দুইবছরের মধ্যে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা বা ফাইভজি চালুর বিষয়ে পরিকল্পনা করছে চিলি সরকার। এই সেবা চালুর আগে দেশটি প্রথম প্রাধান্য দিচ্ছে সাইবার নিরাপত্তাকে।
টেলিযোগাযোগ বিষয়ক সচিব পামেলা গিডি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে দ্বিধাদ্বন্দ্ব। চিলি এই দুই দেশকে শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার হিসাবে গণ্য করে থাকে। তাই চিলি সরকারও ফাইভজির বিষয়ে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ফাইভজির বিষয়ে চিলি সরকারের কঠোর নিয়ম যে প্রতিষ্ঠান মানতে পারবে সেই প্রতিষ্ঠানের জন্য চিলির দরজা খোলা রয়েছে। প্রতিষ্ঠানটি কোন দেশের বা এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না।
চিলির এই সরকারি কর্মকর্তার মতে, দেশে ফাইভজি চালু হলে অ্যামাজনসহ অন্যান্য প্রতিষ্ঠানের চিলিতে স্থায়ী হওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে।





