চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে চুক্তি করলো সিটি ইউনিভার্সিটি

৫ জুলাই, ২০২১ ১৯:০০  
চীনের অন্যতম বিশ্ববিদ্যালয় উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সঙ্গে সোমবার (৫ জুলাই, ২০২১) একটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশের সিটি ইউনিভার্সিটি। এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকেরা দেশের গণ্ডি পেরিয়ে গবেষণার সুযোগ পাবে। সেই সাথে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চীনের এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও পিএইচডিতে পড়ার সুযোগ পাবেন। ভার্চুয়াল অনুষ্ঠানে এই সমঝোতা স্বারকে সই করেন চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইউ ফাকুয়ান এবং সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহ্-ই-আলম। সিটি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো: সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, ট্রেজারার, রেজিস্ট্রারার এবং উর্ধতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন ।