আনলিমিটেড ক্লাউড ব্যাকআপ পাবেন গোপ্রো কুইক সাবস্ক্রাইবাররা

২৭ আগষ্ট, ২০২১ ১৯:২৫  
সাবস্ক্রাইবারদের জন্য আরও অধিক কার্যকরী হয়ে উঠছে গোপ্রো কুইক অ্যাপ। কোনো বাড়তি খরচ ছাড়াই আনলিমিটেড ক্লাউড ব্যাকআপের সুযোগ দিবে গোপ্রো। ফলে সাবস্ক্রাইবাররা এই অ্যাপের মাধ্যমে ফুল সোর্স কোয়ালিটিতেই ছবি এবং ভিডিও ব্যাকআপ রাখতে পারবেন। খবর এনগ্যাজেট। এই ফিচারটি তৈরি করা হয়েছে ব্যবহারকারীর স্মরণীয় মুহুর্তগুলোকে সামনে তুলে ধরার এবং ফোনের মেমরি কিছুটা ফাঁকা রাখার সুবিধা দিতে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী গোপ্রো থেকে তার তোলা ছবি কিংবা ভিডিও সরাসরি শুধুমাত্র ক্লাউডে রাখতে পারবেন এমন নয়, চাইলে এসব ছবি ও ভিডিও ফোনের যেকোনো জায়গাতে রাখতে পারবেন। শেয়ার শিট ব্যবহার করে ক্যামেরা রোল কিংবা আলাদা ফোল্ডারে এগুলো সাজিয়ে রাখা যাবে। ইতিমধ্যেই গোপ্রো কুইক অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট এসেছে, শিগগিরই আইওএস অ্যাপেও আপগ্রেড আসবে। মাসে মাত্র দুই ডলার কিংবা বছরে ১০ ডলার খরচ করে গুগল ওয়ান কিংবা আইক্লাউডের চেয়ে ভালো স্টোরেজ সুবিধা পাবেন গ্রাহকরা। ডিবিটেক/বিএমটি