রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘রমনা বিভাগ কর্তৃক ১৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৯৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩২ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৯ জন গ্রেফতার হয়েছে।’

তিনি জানান, অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুইটি হেলমেট, দুইটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.