জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্ব প্রতিমন্ত্রীর
তুরস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ ও মোকাবিলায় সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার (১৮ নভেম্বর)রস্কের আন্তল্যায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ফ্রম অ্যাসেসমেন্ট টু অ্যাকশন: বাংলাদেশের জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […] The post জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্ব প্রতিমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তুরস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ ও মোকাবিলায় সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বুধবার (১৮ নভেম্বর)রস্কের আন্তল্যায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ফ্রম অ্যাসেসমেন্ট টু অ্যাকশন: বাংলাদেশের জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো জলবায়ুজনিত সংকট বাংলাদেশের মানুষের প্রতিদিনের বাস্তবতা। এসব সংকটে শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, মানুষ হারাচ্ছে বসতভিটা, জীবিকা ও সামাজিক বন্ধন।
তিনি বলেন, তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত জাতীয় কাঠামোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আর্থিক ও অপূরণীয় মানবিক ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণ করতে হবে। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতাকে যথাযথ মর্যাদা দিতে হবে।
ফরহাদ হোসেন আজাদ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি সমন্বিত জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে এই কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিরূপণে নির্ভুল তথ্য-উপাত্ত নিশ্চিত করা জরুরি। এর ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাইমুম পারভেজ। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
The post জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্ব প্রতিমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





