ভুল হলে চায়ের আমন্ত্রণে বুঝিয়ে বলবেন- প্রধানমন্ত্রীকে জামায়াত আমির

ঢাকা: শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিলেও সঠিক নীতি ও সঠিক স্থানে উপযুক্ত মানুষ বসানো না গেলে কাঙ্ক্ষিত সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা বলেন, তার নিজের কোনো ভুলত্রুটি থাকলে […] The post ভুল হলে চায়ের আমন্ত্রণে বুঝিয়ে বলবেন- প্রধানমন্ত্রীকে জামায়াত আমির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ভুল হলে চায়ের আমন্ত্রণে বুঝিয়ে বলবেন- প্রধানমন্ত্রীকে জামায়াত আমির
১৯ নভেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিলেও সঠিক নীতি ও সঠিক স্থানে উপযুক্ত মানুষ বসানো না গেলে কাঙ্ক্ষিত সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা বলেন, তার নিজের কোনো ভুলত্রুটি থাকলে তা যেন একান্তে চায়ের কাপের নিমন্ত্রণে খোলামেলাভাবে বলা হয়।

জামাত আমির বলেন, ‘আমার যদি কোনো ভুল থাকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খোলামেলা আমাকে বলবেন। চায়ের কাপে দাওয়াত দিয়ে বলবেন। একান্তে বলবেন। আমি আপনাকে কথা দিচ্ছি এরকম কিছু থাকলে আমি সংশোধন হব, ইনশাআল্লাহ। অনুরূপভাবে আমি আশা করব, এই সাড়ে তিনশ সদস্য যার যার জায়গা থেকে এই দায়িত্বশীল ভূমিকাটা পালন করবেন।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অধিবেশনে দেশের শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দলীয়করণের রাজনীতি বন্ধের জোর দাবি জানান তিনি।

জামাত আমির বলেন, ‘দল করা কারো অপরাধ না। কিন্তু মানুষটা হতে হবে উপযুক্ত মানুষ। সেই মানুষটাকে উপযুক্ত জায়গায় বসাতে হবে, উপযুক্ত দায়িত্ব দিতে হবে। এটি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই চিত্র। হ্যাঁ, মাদ্রাসাগুলোতেও একই চিত্র। এমনকি এখন শুনি যে, মসজিদের কমিটিতে নিও নাকি টানাটানিও না। কী আশ্চর্য! মানুষ সেখানে গিয়ে শান্তিতে মহান আল্লাহর দরবারে সেজদা দিবে। মহান আল্লাহর প্রতি তার ভক্তি, তার সারেন্ডার এক্সপ্রেস করে। সেই জায়গা নিয়েও পলিটিক্স, টানাটানি! কী আশ্চর্য, আমরা কি এই সমস্ত যন্ত্রণা, আবর্জনা থেকে বের হতে পারব না? এটা শুধু গ্রামবাংলার চিত্র নয়, এই মহানগরেও এটা হয়ে গেছে, হচ্ছে।’

সমাজে বিদ্যমান এসব যন্ত্রণা ও আবর্জনা থেকে বেরিয়ে আসার আকুতি জানিয়ে তিনি বলেন, ‘ধর্ম একটি পবিত্র বিষয় এবং একে সর্বদা সম্মানের জায়গায় ধরে রাখতে হবে।’

এ সময় তিনি সংসদে ভিন্ন ধর্মাবলম্বী এক সংসদ সদস্যের আজানকে সম্মান জানানোর ঘটনার উদাহরণ টেনে একে আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

The post ভুল হলে চায়ের আমন্ত্রণে বুঝিয়ে বলবেন- প্রধানমন্ত্রীকে জামায়াত আমির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.