চট্টগ্রামে চুরি হওয়া ‘পুলিশ পিকআপভ্যান’ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া ‘পুলিশ পিকআপভ্যান’ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে, আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা টিমের কয়েকজন সদস্য […] The post চট্টগ্রামে চুরি হওয়া ‘পুলিশ পিকআপভ্যান’ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে চুরি হওয়া ‘পুলিশ পিকআপভ্যান’ উদ্ধার
১৮ নভেম্বর, ২০২৬ ২১:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া ‘পুলিশ পিকআপভ্যান’ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা টিমের কয়েকজন সদস্য দুপুরে পিকআপটি জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে রেখে পাশের একটি ক্যান্টিনে খাবার খেতে যান। পরে বিকেল পৌনে ৩টার দিকে ফিরে এসে তারা গাড়িটি আর সেখানে পাননি।

আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি পিকআপটির কাছে এসে নকল চাবি দিয়ে সেটি স্টার্ট করেন। এরপর গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নির হাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপভ্যানটি উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি নিয়ে যাওয়া ব্যক্তিকেও শনাক্ত করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, ‘চুরি হওয়া পুলিশ পিকআপভ্যানটি কর্ণফুলী থানার ফকিন্নিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দু‘জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হবে। গাড়ি চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

The post চট্টগ্রামে চুরি হওয়া ‘পুলিশ পিকআপভ্যান’ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.