গোপালগঞ্জে সহিংসতা ও প্রশাসনে ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তির দাবি সংসদে

ঢাকা: গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। একইসঙ্গে তিনি দেশের প্রতিটি জেলা ও সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি’ গঠনের জোরালো প্রস্তাব দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় […] The post গোপালগঞ্জে সহিংসতা ও প্রশাসনে ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তির দাবি সংসদে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে সহিংসতা ও প্রশাসনে ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তির দাবি সংসদে
১৮ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। একইসঙ্গে তিনি দেশের প্রতিটি জেলা ও সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ কমিটি’ গঠনের জোরালো প্রস্তাব দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ সংশোধনের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাজিবুর রহমান বলেন, সংসদে যখন এই গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনা চলছে, ঠিক সেই সময়েও গোপালগঞ্জের একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং টুঙ্গিপাড়ায় জামায়াতের ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়ার পাশাপাশি লুটপাট চালানো হয়েছে। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কেবল ফ্যাসিবাদবিরোধী সুন্দর সুন্দর বুলি কপচালেই হবে না, বরং মাঠপর্যায়ে ফ্যাসিবাদকে প্রতিরোধ করতে হবে এবং এর শিকড় সমূলে উপড়ে ফেলতে হবে। তা না হলে দেশবাসী চরম ভোগান্তির শিকার হবে এবং সরকারের কোনো উন্নয়নমূলক বিলের সুফল সাধারণ জনগণ ভোগ করতে পারবে না বলে তিনি সতর্ক করেন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নাজিবুর রহমান দাবি জানান, দেশের প্রতিটি জেলায় এবং প্রতিটি সংসদীয় আসনে স্থানীয় সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধকারী কমিটি গঠন করা জরুরি। প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের ভূত রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি বা ট্রান্সফার করলে কোনো সমাধান হবে না, বরং তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় নিজ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এই সংসদ সদস্য জানান, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন মর্মে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এমনকি এক ছাত্রলীগ নেতার হুমকির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে ওই ওসির বদলি বা শাস্তি হচ্ছে না। অবিলম্বে এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

একই আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলমও গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানে স্থানীয় প্রশাসনের বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহার বা ক্লোজ করা হলেও তাণ্ডব মোকাবিলায় ব্যর্থ পুলিশ সুপারকে ফেনীর মতো বড় একটি জেলায় পদায়ন করে পুরস্কৃত করা হয়েছে। সরকারের এই নীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সারা দেশে অস্থিরতা চলবে আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করবে, এমন পলিসি থেকে সরকারকে দ্রুত বেরিয়ে আসতে হবে।

The post গোপালগঞ্জে সহিংসতা ও প্রশাসনে ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তির দাবি সংসদে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.