টাঙ্গাইলে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা নিজেদের থানার […] The post টাঙ্গাইলে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা নিজেদের থানার লোক বলে পরিচয় দিয়ে চলে গেছে। আমরা তখন কোনো সাড়া দিইনি। চলে যাওয়ার পর ২০ মিনিটের মধ্যে রাত সাড়ে ৩টার দিকে নাইট গার্ড চিৎকার শুরু করে আগুন ধরেছে বলে। আমরা দৌড়ে এসে দেখি যে, এই দুই গেটে আগুন জ্বলছে। পরে আমরা পানি দিয়ে আগুন নিভাই।’
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা বাসাইল স’মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশপ্রহরী দু’তলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।‘
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দেয়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।’
The post টাঙ্গাইলে রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





