লাঞ্চের আগে বাংলাদেশের দুই উইকেট নেই
সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন আক্রমণাত্মক। কিন্তু ভালো শুরুর ভিতটা ধরে রাখতে পারলেন না তরুণ ওপেনার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দুজনকেই ফিরিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দুই ওপেনারকে হারিয়ে […] The post লাঞ্চের আগে বাংলাদেশের দুই উইকেট নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন আক্রমণাত্মক। কিন্তু ভালো শুরুর ভিতটা ধরে রাখতে পারলেন না তরুণ ওপেনার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দুজনকেই ফিরিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দুই ওপেনারকে হারিয়ে সিলেট টেস্টের শেষ দিনে এখন চাপের মুখে স্বাগতিকরা।
পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান। ক্রিজে আছেন প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহীদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। হৃদয় ২২ বলে ৮ এবং মুশফিক ৩ বলে ৫ রানে অপরাজিত। জয়ের জন্য শেষ দুই সেশনে বাংলাদেশকে করতে হবে আরও ৩২০ রান। হাতে আছে ৮ উইকেট, খেলা বাকি ৬৪ ওভার। বাংলাদেশ নিশ্চয় ম্যাচ জয়ের চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই বেশি মনোযোগ দিবে!
দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসের বাকি কাজ দ্রুত সেরে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ৩৪৫/৩ নিয়ে খেলতে নামা সফরকারীরা ১০ ওভারে আরও ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৯৮/৬। প্রথম ইনিংসে ৩০ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। ক্যারিবীয়দের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১৪২ রান করেন কাভেম হজ। বাংলাদেশের নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা স্বভাবত আক্রমণাত্মক করেন তানজিদ হাসান তামিম। ওপেনার সাদমান ইসলাম চোটের কারণে টেস্ট থেকে ছিটকে যাওয়াতে তার জায়গায় ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটি বড় হওয়ার আগেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ভালো শুরু পাওয়া তানজিদ হাসান তামিম উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন ৩২ বলে ৪টি চারে ২১ রান করে। এরপর ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক শান্তও। জোমেল ওয়ারিক্যানের বলে পেছনের পায়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। ২৭ বলে ১৪ রান করেন শান্ত। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
চাপে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারে কিনা সেটাই দেখার। মিরপুরে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
The post লাঞ্চের আগে বাংলাদেশের দুই উইকেট নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





