দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে পেসার পাঁচজন, নতুন মুখ মাহফিজুল
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। তাঁর সঙ্গে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও পেসার খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা বিবেচনা করে টেস্ট দলে রাখা হয়েছে পাঁচজন পেসার। সোমবার (৯ নভেম্বর) ১৬ […] The post দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে পেসার পাঁচজন, নতুন মুখ মাহফিজুল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। তাঁর সঙ্গে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও পেসার খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা বিবেচনা করে টেস্ট দলে রাখা হয়েছে পাঁচজন পেসার।
সোমবার (৯ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ময়মনসিংহ বিভাগের হয়ে খেলা মাহফিজুল। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৬৭২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তিনটি সেঞ্চুরির সঙ্গে করেছেন দুটি ফিফটি। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অপরাজিত ২১৭ রানের ইনিংসও খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এমন পারফরম্যান্সে জাতীয় দলের দরজা খুলে দিল।
দলে ফেরার লড়াইয়ে পিছিয়ে ছিলেন না নাঈম শেখও। এনসিএলে ঢাকার হয়ে ৬১২ রান করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন তিনি। রাজশাহী বিভাগের বিপক্ষে খেলেছেন ২৮২ রানের দুর্দান্ত ইনিংস। ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পর চার বছর পর এবার জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ফিরলেন বাঁহাতি এই ওপেনার।
সিরিজের আগ মুূহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার সাদমান ইসলাম অনিক। তার জায়গায় বিবেচনার জন্যই মূলত ডাকা হয়েছে দুই ওপেনারকে।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেস আক্রমণেও বিকল্প বাড়িয়েছে নির্বাচকরা। পাঁচ পেসারকে রাখা হয়েছে স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দলে থাকা তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী জায়গা ধরে রেখেছেন। তাঁদের সঙ্গে ফিরেছেন খালেদ আহমেদ। আগেই জানা গিয়েছিল চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলা হবে না নাহিদ রানার।
দুই ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ ২০২২ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সফরে দুই ম্যাচেই হেরেছিল সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
The post দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে পেসার পাঁচজন, নতুন মুখ মাহফিজুল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





